মালদার জামতলিতে পরিত্যক্ত কুয়ো থেকে একটি কুকুর ও একটি বেজিকে উদ্ধার করলেন দমকল কর্মীরা

আমাদের ভারত, মালদা, ১০ ফেব্রুয়ারি: পরিত্যক্ত কুয়োর ভেতরে পড়ে থাকা একটি কুকুর ও একটি বেজিকে উদ্ধার করলেন দমকল কর্মীরা। মালদা শহরের পুরাটুলি জামতলি এলাকার ঘটনা। বৃহস্পতিবার বিকেলে
প্রায় ত্রিশ মিনিটের প্রচেষ্টায় দমকল কর্মীরা সুস্থ স্বাভাবিক অবস্থায় কুয়োর ভিতরে পড়ে থাকা কুকুর ও বেজিটিকে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামতলি এলাকার বাসিন্দারা বৃহস্পতিবার দুপুর নাগাদ এলাকার পরিত্যক্ত কুয়োর ভেতর থেকে একটি কুকুরের কান্না শুনতে পান। দীর্ঘক্ষণ ধরে কুকুরের কান্না শুনে ছুটে যান স্থানীয়রা। সেখানে গিয়ে দেখেন পরিত্যক্ত কুয়োর ভেতরে একটি কুকুর ও একটি বেজি পড়ে রয়েছে। প্রথমে স্থানীয় বাসিন্দারা সেখান থেকে প্রাণী দুটিকে তোলার চেষ্টা করেন। ব্যর্থ হলে খবর দেয় দমকলে। দমকল কর্মীরা এসে উদ্ধার করেন প্রাণী দুটিকে। দমকল কর্মীদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *