আমাদের ভারত, কলকাতা, ২৮ আগস্ট: বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপর প্রমোদনগর ধাপার কাছে একটি বালিবোঝাই লরিতে আজ সকাল বেলায় আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় লরি ভস্মীভূত হয়ে গেল চালক ও খালাসি অক্ষত রয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্রের খবর, শর্ট সার্কিটের জেরে এই আগুন লাগে। গাড়িচালক ও খালাসি ইঞ্জিন চেম্বার থেকে ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কে গাড়ি থেকে ঝাঁপ দেয়। খবর দেওয়া হয় পুলিশকে। এর পরে ঘটনাস্থলে আসে বেলঘড়িয়া থানা ও দমকলের দুটি ইঞ্জিন। দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যদিও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

