চোপড়ায় তৃণমূল পার্টি অফিসে আগুন, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ জানুয়ারি: চোপড়া থানার খুনিয়া মোড় সংলগ্ন তৃণমূল পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল কর্মীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে কিছু দুষ্কৃতী পশ্চিম পামলি এলাকার আইএনটিটিইউসি র পার্টি অফিসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পার্টি অফিসের পাশে থাকা চায়ের দোকানের মালিক আগুনের আঁচ বুঝতে পেরে বাইরে বেরিয়ে চিৎকার করতে থাকে। সাথে দোকানের মধ্যে রাখা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে পামলি গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই চোপড়া থেকে দাসপাড়া যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা। তাদের দাবি অবিলম্বে দুষ্কৃতিদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। তা নাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের আইএনটিটিইউসি অঞ্চল সভাপতি জয়নাল আবেদিন জানান, রাতে আগুন লাগার ঘটনা শোনার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভান। কিছু দুষ্কৃতী আগুন লাগিয়ে পালিয়ে যায়। হঠাৎ করে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে একদল দুষ্কৃতী। অবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তি দেওয়া না হলে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এদিন প্রায় ঘন্টা খানেক রাজ্য সড়ক অবরোধ করে রাখেন তৃণমূল কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *