Rath, Midnapur, রথযাত্রায় মেদিনীপুরের দুটি কমিটিকে রথ মেরামতিতে আর্থিক অনুদান

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: পবিত্র রথযাত্রা উৎসব উপলক্ষে মেদিনীপুর জেলার দুটি ঐতিহ্যবাহী রথ কমিটিকে রথ মেরামতির জন্য আর্থিক সহায়তা প্রদান করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রাচীন ও ঐতিহ্যবাহী রথ দুটির সংস্কার, রঙ এবং কাঠামোগত সুরক্ষার লক্ষ্যে এই বিশেষ অনুদান দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে মেদিনীপুর জেলা প্রশাসনের মাধ্যমে এই আর্থিক অনুদান সংশ্লিষ্ট কমিটি দুটির কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। উৎসবের মূল আকর্ষণ তথা কাঠের রথ দুটিকে পুনরায় সুরক্ষিত ও চলাচলের উপযোগী করে তুলতেই এই অর্থ ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

সরকারি এই সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন দুই কমিটির উদ্যোক্তারা। তাঁদের মতে, প্রশাসনের এই আর্থিক সাহায্য সময়মতো মেলা ও রথযাত্রার আগে রথ মেরামতির কাজ সম্পন্ন করতে বড় ভূমিকা নেবে। এই অনুদানের ফলে মেদিনীপুরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব আরও সুশৃঙ্খলভাবে উদযাপিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *