আমাদের ভারত, ২৫ মার্চ: পুরসভা নির্বাচনে বিজেপি সেভাবে ফল করতে পারেনি। প্রায় সব জায়গায় রাজ্যের শাসক দলের দাপট দেখা গেছে। কিন্তু এই পরিস্থিতিতেও খাস কলকাতার চৌরঙ্গী বিধানসভা এলাকায় ৫০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিলো। ওয়াকিবহাল মহলের একাংশের মতে রাজ্যে একের পর এক হিংসাত্মক ঘটনা রাজনৈতিক কর্মীদের মধ্যেও ছাপ ফেলতে শুরু করেছে।

চৌরঙ্গী বিধানসভা এলাকায় ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে একটি হলে বৃহস্পতিবার বিকেলে বিজেপির একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই কর্মীসভায় প্রায় ৩০০ জন বিজেপি কর্মী উপস্থিত ছিলেন। তবে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিষয় হলো এই সভায় ৫০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন।

বিজেপি নেতা তথা সিংহবাহিনীর সভাপতি দেবদত্ত মাজি, বিজেপি জেলা সভাপতি কল্যান চৌবে, স্থানীয় কাউন্সিলর সজল ঘোষের উপস্থিতিতে তৃণমূলের ৫০ জন কর্মী বিজেপিতে যোগদান করেন। দলের নেতৃত্ব এদিন সবার হাতে বিজেপির ঝান্ডা তুলে দেন।

