ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু কৃষকের, চাঞ্চল্য কল্যাণীর চাঁদমারি এলাকায়

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ জুলাই: ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল এক কৃষকের। নদিয়ার কল্যাণী থানার দক্ষিণ চাঁদমারি এলাকার ঘটনা।

প্রতি দিনের মতোই নিজের জমি দেখাশোনা করার জন্য সকালবেলায় জমিতে যান ওই কৃষক। দুপুরে বাড়ি ফিরতে দেরি হওয়ায় ছেলে খোঁজ করতে যান জমিতে। এরপরই দেখেন তার বাবা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। খবর পেয়ে বাড়ির অন্যান্য সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে যায় এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যানী থানার পুলিশ। দেহটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তির নাম কৃষ্ণকান্ত সিকদার, বয়স আনুমানিক ৬২ বছর। তবে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করেছে কল্যাণী থানার পুলিশ। তবে কি কারণে ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে খুন করা হল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *