তদন্ত অগ্রসর হলে আরও সম্পদ উদ্ধার করা যাবে:দিলীপ ঘোষ

আমাদের ভারত, ২৩ জুলাই: টানা ২৭ ঘণ্টা জেরার পর শনিবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করেছে তৃণমূলের মহাসচিব, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের আশা, তদন্ত অগ্রসর হলে আরও সম্পদ উদ্ধার করা যাবে।

এ প্রসঙ্গে দিলীপবাবু শনিবার টুইটারে লিখেছেন, “পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের দুর্নীতির হ্রদের গভীর জলের মাছ। ঘনিষ্ঠ সহকর্মীর (মহিলা) বাড়িতে শুধু ২১ কোটি টাকাই লুকিয়ে রাখা হয়নি, শান্তিনিকেতনে আরও এক ঘনিষ্ঠ সহকারীর (মহিলা) নামে বেশ কয়েকটি ফ্ল্যাট সহ একটি বিশাল সম্পত্তিও পাওয়া গেছে।

তাঁর প্রয়াত স্ত্রীর নামে পিংলায় ৪৫ কোটি টাকার জমিতে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুলও রয়েছে। এর চেয়ারম্যান তাঁর নিজের জামাই কল্যাণময় ভট্টাচার্য। মাঝে মাঝে তিনি সেখানে যেতেন। আমরা বিশ্বাস করি তদন্ত অগ্রসর হলে আরও সম্পদ উদ্ধার করা যাবে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *