শ্বশুড় বাড়ির ফ্যান বিকল, ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু জামাইয়ের, চাঞ্চল্য তপনের হরসুরায়

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৭ জুলাই: শ্বশুর বাড়িতে ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হল জামাইয়ের। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার হরসুরা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম রোহিত মুর্মু(২৩)। বাড়ি মালদা জেলার হব্বিপুর থানার বজরুখানপুর এলাকায়।

সোমবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার হরসুরা এলাকায় শ্বশুরবাড়িতে ফ্যান ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রোহিত মুর্মু। বিষয়টি জানাজানি হতেই এদিন তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

মৃতের আত্মীয় জাহেন মুর্মু বলেন, ফ্যান ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *