তৃণমূলের প্রলোভনের কাছে মাথা নোয়ালেন না ফলতার গরিব চাষী লীলাময়

আমাদের ভারত, ২৬ জুন: তৃণমূলে যোগ দিলে সুযোগ সুবিধা পাবেন গরিব চাষী লীলাময় মন্ডল। কিন্তু সেই প্রলোভনের সামনেও ঝুঁকে পড়েননি লীলাময়। এমনকি এরসাথে তার সন্তানের ভবিষ্যৎ পর্যন্ত জড়িয়ে থাকলেও তিনি মাথা নোয়াতে নারাজ।

দক্ষিণ ২৪ পরগণার ফলতার চাঁদপালা অনন্তপথপুরের গরিব চাষী লীলাময় মন্ডল বিজেপি সমর্থক। ২ মে ভোটের ফলাফল প্রকাশের পর দিন যখন নিজের ক্ষেতে যান লীলাময় মন্ডল তখন স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গির সহ অন্যান্যরা সেখানে উপস্থিত হয়ে হুমকি দেয় বলে অভিযোগ। সেই সময় তার সাথে হয় বচসা, এমনকি তাঁর উপর চড়াও হয় জাহাঙ্গির সহ অন্যান্যরা। জোর করে লীলাময় মন্ডলের বাড়ি থেকে সমস্ত শস্য, তিনটি গরু নিয়ে চলে যায়। তারপর ওই গরিব চাষীর বাড়ি ভাঙ্গচুর করা হয় বলেও অভিযোগ। এছাড়াও

লীলাময় মন্ডলের ছেলে পড়াশোনার জন্য সরকারি স্কলারশিপ পায়। কিন্তু এই স্কলারশিপ পেতে তাকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত থে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে জমা দিতে হবে। অভিযোগ বিজেপি করার অপরাধে এই সার্টিফিকেটও আটকে দেয় তৃণমূল শাসিত স্থানীয় গ্রাম পঞ্চায়েত। ওই গরিব চাষীকে বলা হয়, তিনি তৃণমূলে কংগ্রেসে যোগ দিলে তাঁর ছেলের স্কলারশিপ আটকাবে না। কিন্তু লীলাময় এই প্রলোভনে পা দেননি।

কিন্তু শস্য ও তিনটি গরু লুট করে নিয়ে চলে যাওয়ায় লীলাময়ের মাথায় হাত পড়ে। দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় কোথা থেকে হবে তাই ভেবে দিশেহারা হয়ে পড়েন তিনি। এই অবস্থায় তাঁর পাশে দাঁড়ান বিজেপি নেতা দেবদত্ত মাজি। প্রয়োজনীয় আর্থিক সহায়তা করেন তাঁকে। দেবদত্তবাবু শুধু নিজেই নন তাঁর পরিচিতদেরও অনুরোধ করেন লীলাময় মন্ডলকে সাহায্য করতে। এই সাহায্য পেয়ে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে শুরু করেছেন ওই গরিব চাষী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *