“বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা এসপির নির্দেশেই হচ্ছে”, বললেন শুভেন্দু অধিকারী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ জুন:
শনিবার নদিয়ার কৃষ্ণনগরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসেন। সেখানে তিনি অভিযোগ করেন মিথ্যা মামলা জেলার এসপির নির্দেশেই হচ্ছে তাই এগুলো বন্ধ করার কথা বলতে এসেছিলাম। এদিন তিনি কৃষ্ণনগর উত্তরের মন্ডল সভাপতি মানিক সরকারের সাথে কথা বার্তা বলেন।এরপর তিনি কৃষ্ণনগর জেলার এসপি, আইসি, ডিএমের সাথে দেখা করতে যান। শুভেন্দু অধিকারী বলেন, মিথ্যা মামলায় কেস দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের নামে।

মিথ্যা মামলার কেস বন্ধ করার পাশাপাশি তিনি বলেন, আমরা আসবো বলে প্রশাসনিক কর্তারা সব আগেভাগে পালিয়েছে। আর এই মিথ্যা মামলা নিয়ে পিসি ভাইপোর দোষ দিয়ে লাভ নেই। এসপি আইএসদের বাবা মা পয়সা খরচ করেছেন। তাই তারা এগুলো করছেন কলকাতার নির্দেশে। এইসব মিথ্যা মামলা জেলার এসপির নির্দেশে হচ্ছে তাই এগুলোকে বন্ধ করার কথা বলতে এসেছিলাম। শুভেন্দু বাবুর সাথে এদিন উপস্থিত ছিলেন ৪ জন বিধায়ক।এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন, কৃষ্ণনগর সংশোধনাগারের অফিসারের সাথে কথা বলে এসপি অফিসে এসেছি। বিরোধী দলনেতা হিসেবে আগামীদিনে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *