মেদিনীপুর শহরের হবিবপুরে রক্তদান শিবির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ জুন: মেদিনীপুর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা গড়বেতা কলেজের অধ্যক্ষ ড: হরিপ্রসাদ সরকার ও শিক্ষিকা শম্পা সরকারের ছেলে সৌরভ সরকারের ২১তম জন্মদিন উপলক্ষ্যে বর্তমান রক্তের চাহিদা কিছুটা পূরণে সরকার পরিবারের উদ্যোগে এবং হবিবপুর বিদ্যুৎ বাহিনী এ্যাথালেটিক ক্লাবের সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

শিবিরে সরকার পরিবারের শুভানুধ্যায়ী, পরিচিত এবং ক্লাবের সদস্য সহ অন্যান্যরা রক্তদান করেন। উপস্থিত ছিলেন বিধায়ক দীনেন রায়, প্রাক্তন কাউন্সিলর অণিমা সাহা, ক্লাবের সম্পাদক জয়ন্ত কামিল্যা, সভাপতি ড: দিলীপ মাইতি, রক্তদান আন্দোলনের নেতৃত্ব জয়ন্ত মুখার্জি, অসীম ধর সহ অন্যান্যরা। শিবিরে সবাইকে স্বাগত জানান ড: হরিপ্রসাদ সরকার। এদিন তিনি নিজেও রক্তদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *