রাজেন রায়, কলকাতা, ৯ এপ্রিল: কিছুদিন আগেই হিন্দু মুসলিম ভাগ করার জন্য মমতার এক বিশেষ ভাষণকে কেন্দ্র করে নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন। তখনই মমতা জানিয়েছিলেন এরকম দশটা নোটিশে ভয় পাই না। এবার কেন্দ্রীয় বাহিনীকে চতুর্থ দফার ভোটে ঘিরে নেওয়ার বিধান দিয়ে নোটিশ পেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও হেলদোল নেই তাঁর। এদিন বর্ধমানের জনসভায় নেত্রী জানান, ‘ আমাকে আগেও একাধিক নোটিশ পাঠানো হয়েছে। প্রচার বন্ধ করার জন্য নোটিশ দিয়েছে। আমি ওসব ভয় পাই না। যতদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর হয়ে বাহিনী কাজ করবে আমি একইভাবে বলব।’
আর এই চিঠি পাওয়ার পর নিজের অবস্থানেই অনড় মুখ্যমন্ত্রী। এদিন বর্ধমানের জামালপুরের জনসভা থেকে মমতা জানিয়েছেন, ‘আমি সিআরপিএফদের সম্মান করি। কিন্তু ওরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় যা করছে সেটা দুর্ভাগ্যজনক। তাই যতদিন বাহিনী বিজেপির হয়ে কাজ করবে ততদিন পর্যন্ত বলব। আমাদের তরফে একাধিক অভিযোগ করা হচ্ছে কিন্তু কমিশন কোনও পদক্ষেপ নিচ্ছে না। প্রধানমন্ত্রী কত কথা বলছে, তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না কমিশন। তৃণমূলের প্রতি অবিচার করা হচ্ছে। তৃণমূল নেত্রীর এহেন মন্তব্য
‘দুর্ভাগ্যজনক’ বলে কমিশন আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব করেছে।

