আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩০ মে: আশ্বাসের পরেও চাকরি হয়নি জমিহারাদের বলে অভিযোগ। কয়েকমাস অপেক্ষায় পর আবার আন্দোলনে নামলো জলপাইগুড়ির জমিহারারা। সোমবার বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে জেলা শাসকের দফতরে চাকরির দাবি তুললেন জলপাইগুড়ি জেলা ল্যাণ্ডলুজার কমিটির সদস্য- সদস্যরা। দাবি না নামলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিলেন আন্দোলনকারীরা।
কারও পনেরো বছর আবার অনকে কুড়ি বছর আগে সরকারি কাজে জমি দিয়েছিলেন। তিস্তা সেচ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন মূলক কাজে জমি দিয়েছিলেন৷ সেই সময় সকলকে ল্যাণ্ডলুজার সার্টিফিকেট দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। অনেকে চাকরি পেয়েছেন জমি যাওয়ার জন্য। কিন্তু এখন অনেকেই চাকরি পায়নি। বার বার আন্দোলন করেও চাকরি পায়নি প্রায় আড়াইশো ল্যাল্ডলুজার। এদিন আবার আন্দোলনে নামলেন কমিটির সদস্যরা৷
জলপাইগুড়ি জেলা ল্যান্ডলুজার কমিটির সভাপতি নজরুল রহমান বলেন, “অনেক দিন অপেক্ষা করলাম৷ আর নয়, আজ থেকে আবার নতুন করে আন্দোলন শুরু হল চাকরির দাবিতে।”

