গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২
জুন: দীর্ঘ ১২ বছর পর দখল হয়ে যাওয়া বাড়ি প্রকৃত মালিকে ফিরিয়ে দিলেন বিধায়ক বিমান ঘোষ সহ বিজেপির কার্যকর্তারা। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় শোরগোল শুরু হয়েছে।
জানাগেছে, আরামবাগের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা লাবণ্যরেখা রায় ওই বাড়িতে বসবাস করতেন। তাকে দেখাশোনার জন্য তার ভাইপো দেবব্রত রায় ও ভাইজি নিবেদিতা রায় একজন পরিচালককে নিয়োগ করেছিলেন। অভিযোগ, লাবণ্যরেখা রায়ের মৃত্যুর পর ওই বাড়িটি দখল করে নেয় ওই পরিচালক। তৃণমূলের নেতাদের হাতে রেখে দীর্ঘ ১২ বছর ধরে তা নিজের দখলে রাখে। বিজেপি ক্ষমতায় আসার পর বাড়ি ফিরে পেতে আশায় নিবেদিতা রায় পুড়শুড়ার বিধায়ক তথা প্রাক্তন আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষকে বিষয়টি খুলে জানান। এরপর মঙ্গলবার সকালে বিধায়ক বিমান ঘোষ, ন্যাশনাল কাউন্সিলিং কমিটির সদস্য অসিত কুন্ডু, উপাসক দে ও প্রমোদ রায়ের উপস্থিতিতে বাড়ির চাবি খুলে বাড়িটি দখলমুক্ত করে প্রকৃত বাড়ির মালিকের হাতে চাবি হাতে তুলে দেন।
নিবেদিতা রায় নিজের বাড়ি ফিরে পেয়ে আবেগে ও আনন্দে কেঁদে ফেললেন।

