দু’দিনের ধর্মঘটে সামিল হলেন গোপীবল্লভপুর পোস্ট অফিসের কর্মচারীরা

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮মার্চ:
ডাক কর্মীদের নতুন পেনসন স্কিম বাতিল করে পুরোনো পেনসন স্কিম চালু, পোষ্ট অফিসের বেসরকারীকরণ করার চক্রান্ত বাতিল, প্রয়োজনীয় পোষ্ট অফিস কর্মচারী নিয়োগ সহ ডাক বিভাগের একাধিক দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকা দু’দিনের ধর্মঘটে সামিল হলেন গোপীবল্লভপুর পোস্ট অফিসের কর্মচারীরা। সোমবার ২৮ শে মার্চ ধর্মঘটের প্রথম দিনে নিজেদের কর্মবিরতি পালন করে পোস্ট অফিসে গোপীবল্লভপুর শাখার সামনে ধর্মঘটের সমর্থনে পিকেটিং করেন ডাক বিভাগের কর্মীরা।

এদিন ধর্মঘটের সমর্থনে বলতে গিয়ে গোপীবল্লভপুর পোষ্ট অফিসের কর্মী অমল কুমার বারিক বলেন, কেন্দ্রীর সরকার ডাক বিভাগের কর্মীদের উপর নামিয়ে আনছে নানা ধরনের অনৈতিক নিয়ম।ডাক বিভাগের কর্মীদের পুরোনো পেনসন স্কিম বাতিল করে নতুন পেনশন স্কিম চালু করা হয়েছে যা বাতিলের দাবি জানাচ্ছি আমরা। আমাদের কর্মচারীদের দীর্ঘদিন ধরে ডিএ বাতিল করেছে কেন্দ্রীর সরকার, তা চালু করার দাবি জানাচ্ছি। কেন্দ্রীর সরকার ডাক বিভাগকে বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নিচ্ছে তার বিরুদ্ধে আজ দেশের দশটি ট্রেড ইউনিয়নের ডাকে পোষ্ট অফিসের কর্মচারীদের এই ধর্মঘট চলছে। পাশাপাশি গোপীবল্লভপুর পোস্ট অফিসের কর্মচারী অমল কুমার বারিক আরও জানান, এই ধর্মঘট আপাতত আগামী দু’দিন চলবে। কিন্তু সরকার ডাক বিভাগের কর্মীদের এই সমস্ত দাবি না মানলে আগামী দিনে ট্রেড ইউনিয়নগুলোর সিদ্ধান্ত মতো আরও বৃহত্তর আন্দোলন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *