সাথী দাস, পুরুলিয়া, ৫ জুলাই: ঝালদার তুলিন গ্রামে ঢুকে পড়লো দুটি হাতি। এতে আতঙ্ক দেখা দিয়েছে এলাকা বাসির মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ ভোরে প্রাত: ভ্রমণে বেড়িয়ে স্থানীয়দের নজরে পড়ে সুবর্ণরেখা নদীর পাড়ে দুটি হাতি। খবর পৌঁছয় ঝালদা বন দফতরে।

স্থানীয় বাসিন্দা রানা রায় তিনি জানান, “এই নিয়ে এলাকায় বেশ আতঙ্কের সৃষ্টি হয়। যে এলাকায় হাতি দেখা গেছে সেখানে প্রাত ভ্রমণ, নিত্য প্রত্যহিক কাজ করতে যান সেখানকার স্থানীয় বাসিন্দারা। তাই বনদফতরকে বিষয়টি দেখার অনুরোধ করি।”
ওই এলাকার বাসিন্দাদের সতর্কের সঙ্গে বাড়ির বাইরে যাতায়াতের পরামর্শ দেন বনকর্মীরা। যদিও হাতিগুলিকে বনদফতর ঝাড়খণ্ডের জঙ্গলের দিকে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

