আমাদের ভারত, ৮ জানুয়ারি:করোনা পরিস্থিতির মধ্যে উত্তরপ্রদেশের সাত দফায় ভোট হবে। মনিপুরে দু’দফায় ভোট হবে। অন্যদিকে পাঞ্জাব, উত্তরাখান্ড এবং গোয়াতে এক দফার ভোট হবে। শনিবার নির্বাচন কমিশন ভোটের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে এই পাঁচ রাজ্যের নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। ৫ রাজ্যে ভোট গণনা হবে ১০ মার্চ। আজ থেকেই নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেল।
উত্তরপ্রদেশে প্রথম দফায় ভোট হবে ১৯ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফায় ভোট হবে ১৪ফেব্রুয়ারি, তৃতীয় দফার ভোট হবে ২০ ফেব্রুয়ারি, চতুর্থ ধাপের ভোট হবে ২৩ ফেব্রুয়ারি,পঞ্চম দফার ভোট হবে ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফার ভোট হবে ৩ মার্চ এবং শেষ অথবা সপ্তম দফার ভোট হবে ৭ মার্চ। মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র জানিয়েছেন, সংবিধান মেনে নির্দিষ্ট সময়ে নির্বাচন করতে তারা বাধ্য। তাই করোনা বিধি মেনেই নির্ধারিত সময়ে ভোট হবে।
করণা বিধি মেনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাও করা হচ্ছে বলে কমিশন জানিয়েছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত ভোট মুখী রাজ্যগুলিতে কোনো রাজনৈতিক দল,জনসভা, রোড-শো পদযাত্রা, সাইকেল বা বাইক মিছিল করতে পারবে না। রাত ৮টার পর কোনো নির্বাচনী প্রচার করা যাবে না। কোনো বিজয় মিছিল করা যাবে না।
করোনা বিধি মেনে প্রচারের জন্য প্রার্থীদের প্রচার খরচের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাঞ্জাব উত্তরাখণ্ড উত্তরপ্রদেশের বিধানসভা ভোট প্রচারে ৪৯ লক্ষ টাকা খরচ করতে পারবে প্রার্থীরা। মনিপুর গোয়ার ক্ষেত্রে ৩৮লক্ষ টাকা খরচ করা যাবে।
করোনা বিধি নিশ্চিত করতে, সমস্ত ভোটকেন্দ্রে স্যানিটাইজার, মাস্ক এবং গ্লাভস ব্যবহার করা হবে। এবার প্রথম করোনা আক্রান্তরা পোস্টাল ব্যালটের মধ্যে মাধ্যমে ভোট দিতে পারবেন।
ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ২৫০ জন করা হয়েছে। এর ফলে ১৬ শতাংশ ভোট কেন্দ্রের সংখ্যা বেড়েছে। মহিলাদের সুবিধার জন্য মহিলাদের দ্বারা পরিচালিত কমপক্ষে একটি করে বুথ থাকবে বিধানসভা এলাকায়। ভার্চুয়াল বা ডিজিটাল মাধ্যমে নির্বাচনী প্রচারের উপর বেশি জোর দিতে বলা হয়েছে।

