দুর্গাপুর! দাঁ দিয়ে দুই ভাইকে কোপাল দাদা, একজনের অবস্থা আশঙ্কাজনক

আমাদের ভারত, দুর্গাপুর, ৮ নভেম্বর: জমি নিয়ে পারিবারিক বিবাদের জের, দাদার ধারাল দাঁয়ের কোপে কোপে গুরুতর জখম দুই ভাই। এদের মধ্যে এক ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দূর্গাপুর মহকুমা হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়েছে। দূর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সুকান্ত পল্লীর এই ঘটনায় এখন আকাশ পাল নামে অভিযুক্ত যুবক পলাতক।

ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায়। পারিবারিক একটি জমি নিয়ে প্রথমে আকাশ পালের সাথে গোলক পালের গন্ডগোল বাঁধে। দু’এক কথা হতেই হটাৎ আকাশ তার ভাই গোলক পালের ওপর চড়াও হয় বলে অভিযোগ। হাতের সামনে থাকা ধারালো দাঁ দিয়ে ভাই গোলককে কোপ মারে। মাথার পেছনে আঘাত লাগায় গুরুতর জখম গোলক পালকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের সিসিইউ তে ভর্তি করা হয়।গোলককে বাঁচাতে গিয়ে আকাশের দায়ের কোপে হাতে আর মাথায় আঘাত পেয়ে আরেক ভাই রনি পাল গুরুতর জখম হন। তাকেও দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আকাশ পাল পলাতক। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরে। পুলিশ অভিযুক্তর সন্ধানে তল্লাশি শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *