Accident, Bankura, শালতোড়ায় পরিত্যক্ত খাদানে পড়ে মৃ*ত্যু ডাম্পার চালকের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ এপ্রিল: নিয়ন্ত্রণ হারিয়ে পরিত্যক্ত খাদানে পড়ে এক ডাম্পার চালকের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শালতোড়ার শ্যামপুরে। আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দেড়শো ফুট গভীর পরিত্যক্ত এক পাথর খাদানে পড়ে যায় একটি ডাম্পার। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাম্পার চালকের। মৃত ডাম্পার চালকের নাম দীপক বাউরি।তার বাড়ি শালতোড়ার শ্যামপুর গ্রামেই। ঘটনায় ডাম্পারটি দুমড়ে মুচড়ে ভেঙ্গে যায়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে যে, শনিবার দীপক বাউরি ডাম্পার নিয়ে সরকার অনুমোদিত এক পাথর খাদানে কাজে গিয়েছিলেন। সেই খাদানের পাশেই ছিল একটি পরিত্যাক্ত পাথর খাদান। এই দু’টি পাথর খাদানের মাঝে থাকা সরু রাস্তায় ডাম্পারটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক দীপক বাউরি। প্রায় দেড়শো ফুট গভীর পরিত্যক্ত পাথর খাদানে আছড়ে পড়ে ডাম্পারটি। গভীর খাদানে ডাম্পারটি আছড়ে পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের।

এই দুর্ঘটনার খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা ছুটে যান ঘটনাস্থলে। খবর যায় পুলিশ ও প্রশাসনের কাছে। শালতোড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

ডাম্পারটিকে খাদান থেকে তোলার ব্যবস্থা করা হয়। তবে পরিত্যক্ত খাদানের দিকে কিভাবে দীপক ডাম্পার নিয়ে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। এটা নিছকই একটা দুর্ঘটনা, না এর পিছনে কোনো রহস্য আছে তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এই ঘটনায় মুখ খুলতে চাননি স্থানীয় বাসিন্দারা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *