আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ৩১ ডিসেম্বর: পিছিয়ে পড়া পরিবার ও মহিলাদের স্বনির্ভর করতে প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে খণ্ডঘোষ ব্লকে হাঁস বিলি করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লকের বিএলডিও চিরদীপ হাজরা, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি, প্রাণি সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ শেখ মইনুদ্দিন সহ অন্যান্যরা।
কর্মাধ্যক্ষ মইনুদ্দিন বলেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করার জন্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই উদ্যোগ। এই উদ্যোগকে আমরা খণ্ডঘোষ ব্লকের পক্ষ থেকে সাধুবাদ জানাই। খণ্ডঘোষ ব্লকের ১০ টি জিপিতে মোট ২২৫০ টি হাঁস বিলি করা হল।

জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় বলেন, হাঁস বাচ্চা বিলির মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর বা পিছিয়ে পড়া পরিবার দুই ভাবে উপকৃত হবে- প্রথমত হাঁস বড় করার পর তার উৎপাদিত ডিম এবং অন্যদিকে সেই ডিম থেকে আবার বাচ্ছা উৎপাদন। খণ্ডঘোষ ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েতের ১৪৫ টি ইউনিটকে ১০ টি করে হাঁস এবং ১৬ টি গোষ্ঠীকে ৫০ টি করে হাঁস বিলি করা হয়েছে।

