রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন প্রকল্প চালু হল ঘাটালে

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর:
আজ থেকে শুরু হল মুখ্যমন্ত্রীর স্বপ্নের “দুয়ারে রেশন” প্রকল্প। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাবে রেশন, আর পোহাতে হবে না ভোগান্তি। যদিও বুধবার গোটা রাজ্যে পরীক্ষামূলকভাবে শুরু হল দুয়ারে রেশন প্রকল্প।

ঘাটালে এদিন পাইলট প্রজেক্টের দায়িত্ব প্রাপ্ত রেশন ডিলাররা বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেন। এদিন সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কিছু অংশে বেশ কয়েকটি বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হয়। অাজ সারাদিন ধরে চলছে দুয়ারে রেশন পাইলট প্রজেক্টের কাজ। দুয়ারে রেশন পেয়ে খুশি সাধারণ মানুষ। এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

এই প্রকল্পের কাজ আজ খতিয়ে দেখেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস। মহকুমা শাসক বলেন, এই পাইলট প্রজেক্ট আমাদের মহকুমায় চালু হল। ৪৭ জন ডিলার তাদের এলাকায় এই কাজ চালু করলেন। পরবর্তীকালে যেরকম নির্দেশ আসবে সেই মত ব্লক বা মহকুমা জুড়ে তা চালু হবে। আজ আমরা প্রত্যন্ত গ্রামে এসেছি এই প্রকল্পের কাজ খতিয়ে দেখতে।
উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি, কর্মাধ্যক্ষ সুশান্ত মন্ডল, হাবিবুর রহমান, এমপি প্রতিনিধি রামপদ মান্না।

ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি বলেন, সারা পশ্চিমবঙ্গের সাথে ঘাটালেও ৬টি অঞ্চলের ৬ টি ডিলারকে নিয়ে দুয়ারে রেশন প্রকল্পের শুভ সূচনা হল আজ। দিলীপবাবু রেশন ডিলারদের উদ্দেশ্যে বলেন, গরিব মানুষের রেশন যেভাবে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া চালু হল তা চালু রাখতে হবে। এছাড়াও মানুষজন কী বলছেন, তাদের সমস্যার কথা নথিভুক্ত করে জানানোর কথাও বলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *