কোভিড ভ্যাক্সিনেশন ক্যাম্প চালু হল খড়ার পুরসভায়

কুমারেশ রায়, আমাদের ভারতের, মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: বুধবার খড়ার পৌরসভায় ঘাটালের মহকুমা শাসক এবং পুরসভার প্রশাসকের উদ্যোগে একটি কোভিড ভ্যাক্সিনেশন ক্যাম্প চালু হল। খড়ার পৌরসভায় কোনও ভ্যাক্সিনেশন ক্যাম্প না থাকায় খড়ার সমস্ত মানুষকেই বীরসিংহ স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে আসতে হয়, সেই কারণে খড়ার কিছু বাসিন্দা ভ্যাকসিন পাচ্ছে না বলে বলেন পুরসভার প্রশাসক অরূপ রায়।

তিনি বলেন, খড়ার পৌরসভায় কোনও ভ্যাক্সিনেশন ক্যাম্প নেই ফলে সমস্ত মানুষকে বীরসিংহ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে হচ্ছে। সবাই যেতে না পারায় অনেকেরই ভ্যাকসিন নেওয়া হয়নি। সেই কথা মাথায় রেখেই ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের সহযোগিতায় খড়ার পৌরসভায় একটি ভ্যাকসিনেশন ক্যাম্প চালু করার উদ্যোগ নিয়েছিলাম। আজ তার শুভ উদ্বোধন হল। আজ থেকেই ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।

এই ভ্যাক্সিনেশন ক্যাম্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন
করা হয়। উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, খড়ার পুরসভার প্রশাসক অরূপ রায়, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাঝি কর্মাধ্যক্ষ সুশান্ত মন্ডল, পঞ্চানন মন্ডল সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ও কর্মীরা। আজ এই ক্যাম্প থেকে খড়ার বেশ কিছু মানুষ ভ্যাকসিন নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *