অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, কলকাতা, ২ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেটের ইতিবাচক নানা দিক তুলে ধরলেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
বুধবার তিনি টুইটারে চারটি টুইট করেন। তিনি লিখেছেন, দেশের নিরাপত্তার জন্য, আমাদের সেনাবাহিনী, আমাদের জওয়ানরা দিনরাত নিয়োজিত। তাঁরা তাঁদের জীবনও ঝুঁকিতে ফেলেছেন। সীমান্তে মোতায়েন সৈন্যদের জন্য সীমান্ত গ্রামগুলোও দুর্গ হিসেবে কাজ করে। তাই সীমান্তবর্তী ওই গ্রামগুলোর দেশপ্রেমিক চেতনাও বিস্ময়কর।
এই বাজেটে ঘোষণা করা হয়েছে যে সম্ভাবনাময় জেলাগুলিতে, রাজ্যগুলির সাথে সমন্বয় সম্ভাবনাময় ব্লক তৈরি করে সেগুলিতে কাজ করা হবে। এর ফলে উন্নয়নমূলক কাজক সমাজের সর্বনিম্ন স্তরে যেতে পারবে, স্থানীয়দের ক্ষমতায়ন হবে।
আজ, আমাদের দেশ প্রচুর পরিমাণে ভোজ্য তেল আমদানি করছে। আমরা আমদানির উপর নির্ভরশীল। ডাল পুষ্টির অবিচ্ছেদ্য অংশ। ভোজ্য তেলে স্বনির্ভর হওয়ার জন্য, আমরা আমদানির উপর নির্ভরতা কমাতে একটি জাতীয় মিশন শুরু করেছি এবং এটি আমাদের কৃষকদের আরও শক্তিশালী করবে।
আমরা একটি প্রাকৃতিক কৃষি করিডোর তৈরির পদক্ষেপ নিয়েছি যা ২,৫০০০ কিলোমিটার দীর্ঘ এবং প্রায় ১০ কিলোমিটার চওড়া হবে। প্রথম পর্যায়ে, এটি উত্তরাখণ্ড, ইউপি, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর আশেপাশে বাস্তবায়িত হবে। এটি একটি সম্পূর্ণ ইকো-সিস্টেম হবে।
‘#আত্মনির্ভরঅর্থব্যবস্থা’ শিরোনামে এইসব টুইট করেন সুকান্তবাবু। প্রসঙ্গত, মঙ্গলবারও বাজেট পেশের ঠিক পরে তিনি এর নানা ইতিবাচক দিক নিয়ে একগুচ্ছ টুইট করেছিলেন।

