মেদিনীপুরে তৈরি হচ্ছে জেলা তৃণমূলের নিজস্ব কার্যালয়।

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জুলাই: সোমবার মেদিনীপুর শহরের কেরানীতলায় পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের নিজস্ব দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন হল। কংগ্ৰেস ভেঙে ১৯৯৮ সালে তৃণমূল দল গঠনের দীর্ঘ ২৩ বছর প্রতীক্ষার পর সোমবার দুপুরে রীতিমতো পুজো পাঠ করে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি অজিত মাইতি, বিধায়ক দীনেন রায় সহ  প্রদীপ সরকার,  শংকর দোল‌ই, গীতা ভুঁইঞা, নির্মল ঘোষ।  

জেলা সভাপতি জানান, প্রায় দু’দশক আগে কেরানিতলায় প্রয়াত বিধায়ক অজিত ভুঁইঞার নামে ওই জমিটি কেনা হয়। কয়েক বছর নানা আইনি জটিলতা ও রাজনৈতিক অস্থিরতার জন্য দলীয় কার্যালয় তৈরি করা সম্ভব হয়নি। এতদিন স্থায়ীভাবে কোনও দলীয় কার্যালয় ছিল না। আইনি জটিলতা কাটিয়ে ৬ ডিসিমেল জমির উপর প্রায় দেড় কোটি টাকা খরচ করে দ্বিতল ভবন গড়ে উঠবে। সাধারণ মানুষ ও পার্টির কর্মীদের সংগৃহীত অর্থে কার্যালয়টি গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *