রথ যাত্রার দিন বিজেপি ছেড়ে তৃণমূলে যাত্রা, ঝাড়গ্রামের নেদাবহড়া গ্রামপঞ্চায়েত হাতছাড়া বিজেপির

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১২ জুলাই: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতটি বিজেপির হাতছাড়া হল।

নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের জারুলিয়া সংসদের নির্বাচিত বিজেপির পঞ্চায়েত সদস্য বিষ্টু সিং সহ বেশ কয়েকজন সোমবার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যার ফলে বিজেপি পরিচালিত নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতেটি বিজেপির হাতছাড়া হয় এবং তা দখল করে তৃণমূল কংগ্রেস। ওই গ্রাম পঞ্চায়েতের মোট পাঁচটি আসনের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে তিনটি আসনে জয়লাভ করেছিল বিজেপি এবং দুটি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপির পঞ্চায়েত সদস্য বিষ্টু সিং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা দুই থেকে বেড়ে তিন জন হল এবং বিজেপির আসন সংখ্যা তিন থেকে এক কমে দুই হল। সোমবার ঝাড়গ্রামে বিধায়কের কার্যালয়ে এসে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেয় তারা।

গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো বলেন, বিজেপির এক জন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করায় নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতটি বিজেপির হাতছাড়া হল এবং ক্ষমতায় এল তৃণমূল। আগামী কয়েকদিনের মধ্যে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হবে। অনাস্থার মাধ্যমে তৃণমূল কংগ্রেস ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *