ঝাড়গ্রামে লোধা শবর ছাত্র-ছাত্রীদের শীতবস্ত্র বিতরণ

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৯ ডিসেম্বর: বুধবার সকালে ঝাড়গ্রামের পিছিয়ে পড়া লোধা শবর শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে শীতের পোশাক বিতরণ করা হয়েছে। শহরের ঝাড়গ্রাম লাইফ লাইন সোসাইটির পক্ষ থেকে লোধা শবর শিশুদের এই শীতের পোষাকগুলি দেওয়া হয়।

সোসাইটির সম্পাদিকা সুস্মিতা ঘোষ মন্ডল জানান, সমাজে পিছিয়ে থাকা লোধা শবর মানুষরা অর্থনৈতিক ভাবে অত্যন্ত দুর্বল। তাদের নির্দিষ্ট কোনও রুজি-রোজগার নেই। তাই তাদের পরিবারের যেসব ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করে এরকম একশো জন ছাত্রছাত্রীকে শীতের গরম পোষাক দিয়ে সহযোগিতা করার চেষ্টা করা হয়েছে। শবর ছাত্র-ছাত্রীদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড় গ্রাম শহরের বিশিষ্ট সমাজসেবী পিনাকী প্রসাদ রায়, জয়ন্ত গিরি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *