অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে মেদিনীপুরের বৃদ্ধাশ্রমে তৃণমূলের শীতবস্ত্র বিতরণ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ নভেম্বর:
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে মেদিনীপুরের একটি বৃদ্ধাশ্রমের আবাসিকদের শীতবস্ত্র দেওয়া হয়েছে। কেশপুরের প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট সমাজসেবী প্রয়াত রজনী দোলুইয়ের প্রতিষ্ঠিত মেদিনীপুর শহরের এই বৃদ্ধাশ্রমের প্রায় শতাধিক আবাসিকের হাতে আজ সন্ধেয় এক অনুষ্ঠানের মাধ্যমে মেদিনীপুর জেলা ও শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শীতবস্ত্রগুলি তুলে দেওয়া হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি  সুজয় হাজরা, শহর  সভাপতি বিশ্বনাথ পান্ডব, সত্যব্রত দোল‌ই সহ অন্যান্য নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *