হুল দিবস উপলক্ষ্যে তৃণমূল শিক্ষক সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩০ জুন: হুল দিবস উপলক্ষ্যে হাসপাতালে রোগীদের পুষ্টিকর খাবার বিতরণ করল তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন। বুধবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর শাখার পক্ষ থেকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রোগীদের হাতে তুলে দেওয়া হয় কয়েক রকমের ফল।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি তথা ঝাড়গ্রাম জেলা পরিষদের সদস্য স্বপন পাত্র, মনিকাঞ্চন শিট, রঞ্জিত দাস, ব্লক তৃণমূল সভাপতি হেমন্ত ঘোষ প্রমুখ।

অন্যদিকে গোপীবল্লভপুর ২নং ব্লকের তপসিয়া গ্রামীন হাসপাতালে গোপীবল্লভপুর ২নং ব্লক শিক্ষক সংগঠনের উদ্যোগে ফল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *