কেশপুরে বিজেপি তৃণমূল সংঘর্ষ, তিরবিদ্ধ তৃণমূল কর্মী

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জুন: ভোট পূর্ববর্তী আক্রোশের জেরে তির বিদ্ধ হল তৃণমূল কর্মী। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৫ নম্বর অঞ্চলের কুমারী বাজার এলাকায়। অভিযোগের তির বিজেপির দিকে। জানা গেছে, বুধবার বিকেলে নিজের হার্ডওয়ারের দোকান খুলতে আসছিলেন তৃণমূল কর্মী হাবিবুর রহমান। সেই সময় তার উপর অতর্কিত ভাবে হামলা করা হয়। ঘটনায় তির বিদ্ধ হয় হাবিবুর রহমান। তাকে স্থানীয়রা উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করেছে।

ঘটনার কথা অস্বীকার করে কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষ বলেন, এই ঘটনার সঙ্গে কোনও ভাবেই বিজেপি জড়িত নয়।আদিবাসীদের হুল দিবস উপলক্ষ্যে বিজেপির একটি শোভাযাত্রা বের হয়। সেই সময় তৃণমূল কর্মীরা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে। তার পরেই এই ঘটনা ঘটে। যদিও এই ঘটনায় মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেন তন্ময় ঘোষ।

পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *