স্নেহাশিষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ জুন:
রেল লাইনে আত্মহত্যা এক যুবকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট রেল কারসেট অর্থাৎ রানাঘাট বনগাঁ সেকশনের রেল লাইনের পাশে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, কুপার্স ৯ নং ওয়ার্ডে ওই যুবকের বাড়ি। যুবকের নাম ও পরিচয় জানা না গেলেও স্থানীয় ও পুলিশের প্রাথমিক ধারণা পারিবারিক ঝামেলা থেকে মানসিক অবসাদগ্রস্থ হয়ে ওই যুবক রেল লাইনে আত্মহত্যার পথ বেছে নেয়।প্রথমে স্থানীয়রা খবর দেয় রানাঘাট জিআরপিকে। কিন্তু ঘটনাস্থল বনগাঁ জিআরপির অধীনে পড়ায় রানাঘাট জিআরপি সহায়তা করে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বনগাঁ জিআরপির হাতে তুলে দেয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ জিআরপি।

