মৎস্য দফতরের উদ্যোগে এবং জেলা পরিষদের সহায়তায় মালদায় ৩৫৫ জন মৎস্যজীবীকে সাইকেল ও ইনসুলেটেড বক্স বিতরণ

আমাদের ভারত, মালদা, ৩০ নভেম্বর: পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দফতরের উদ্যোগে এবং মালদা জেলা পরিষদের সহায়তায় মৎস্যজীবীদের জন্য সাইকেল ও ইনসুলেটেড বক্স বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি মীন ভবনের মৎস্য দপ্তরে।
মঙ্গলবার দুপুরে পুরাতন মালদার মঙ্গলবাড়ি মৎস্য দপ্তরের মীন ভবনে জেলার সাতটি ব্লকের মৎস্যজীবীদের জীবিকা নির্বাহ করার উদ্দেশ্যে প্রতিটি মৎস্যজীবীদের হাতে একটি করে সাইকেল ও ইনসুলেটেড বক্স তুলে দেওয়া হয়।সাইকেল বিতরণ কর্মসূচিতে ৩৫৫ জন মৎসজীবীকে সাইকেল ও ইনসুলেটেড বক্স দেওয়া হয়।

মৎস্য অধিকর্তা পিয়াল সর্দার জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই প্রকল্প নেওয়া হয়েছে। কারণ অনেক মৎস্যজীবী গ্রামে ঘুরে ঘুরে মাছ বিক্রি করে এবং অনেক সময় দীর্ঘক্ষণ মাছ থাকার ফলে নষ্ট হয়ে যায়, ফলে মৎস্যজীবীদের নষ্ট হয়ে যাওয়া মাছ ফেলে দিতে হয়। তাই মৎস্যজীবীরা যাতে সাইকেলে করে এলাকায় ঘুরে ঘুরে সতেজ মাছ বিক্রি করতে পারে সেই উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্প নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *