“দিলীপ ঘোষের সেন্সর আরো আগেই হওয়া উচিত ছিল”, বললেন অর্জুন সিং

আমাদের ভারত, ব্যারাকপুর, ১ জুন: “বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আগেই দিলীপ ঘোষকে সেন্সর করা উচিত ছিল”, বুধবার ব্যারাকপুরের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে তার অসুস্থতার জন্য দেখতে গিয়ে বললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

দীর্ঘ বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন ব্যারাকপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল যুব সংগঠনের অন্যতম নেতা সম্রাট তাপাদার। আজ ব্যারাকপুরে তার বাড়িতে তাকে দেখতে গেলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন অর্জুন সিং সম্রাট বাবুর বাড়ি গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নেন।

এদিন সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সম্রাট আমার ছোট ভাই, আর ওকে অনেক দিন ধরেই আমি চিনি। এদিন তিনি দিলীপ ঘোষকে সেন্সর করার বিষয়ে স্পষ্ট বলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উচিত ছিল আগেই দিলীপ বাবুকে সেন্সর করা, তাহলে সেটা দিলীপ ঘোষ আর বাংলার জন্য ভালো হতো। সেই সঙ্গে তিনি সৌরভ গাঙ্গুলির করা টুইটে তার বিসিসিআই ছাড়া প্রসঙ্গে যে জল্পনা তৈরী হয়েছে তা নিয়ে বলেন, সৌরভ গাঙ্গুলির সাথে তার কোনো ব্যক্তিগত পরিচয় নেই। তাই সৌরভ গাঙ্গুলির রাজনীতিতে আসা না আসা সম্পর্কে তার কিছুই বলার নেই। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলায় সিবিআই তদন্ত শুরু করেছে যার জেরে কাঁকুরগাছিতে অভিজিৎ সরকারের বাড়িতে তদন্ত করতে পৌঁছে যাচ্ছে। এসএসসি কাণ্ডে সিবিআই তদন্ত করছে এরকম বিভিন্ন মামলার রাস সিবিআই’য়ের হাতে যাওয়ার প্রসঙ্গে অর্জুন সিং’য়ের দাবি, শুধু শুধু সিবিআই কর্তারা এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না শুধু শুধু সরকারের গাড়ির তেল পোড়াচ্ছেন তারা।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে নান্দাই এর দুপসা এলাকায় এক প্রতিবন্ধী যুবকের ঘরের টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূলের ১০০ দিনের কাজের সুপারভাইজারের এবং তার সঙ্গীর বিরুদ্ধে। বৃহস্পতিবার কালনা এক নম্বর ব্লক বিডিওর দ্বারস্থ হন ওই প্রতিবন্ধী যুবক মহসীন মণ্ডল। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে স্থানীয় যুবক নইম মণ্ডল এবং ছট্টু মণ্ডল তারা সমস্ত নথিপত্র তার কাছ থেকে নিয়ে নেয়, সেই প্রসঙ্গে অর্জুন সিং স্পষ্ট বলেন যে, দল এই বিষয়ে নিশ্চই কিছু ব্যবস্থা নেবে। কারণ মুখ্যমন্ত্রী জেলা সফরে গিয়ে বারবার এই সমস্ত বিষয়গুলি নিয়ে কড়া বার্তা দিচ্ছেন। তাই দল এই ধরনের বিষয় জানলে ব্যবস্থা নেবে। আর ব্যবস্থা না নিলে তখন কথা বলার জায়গা থাকে। দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতে কলকাতার বুকে বারবার নার্সিং কর্মীদের রাস্তায় নামার প্রসঙ্গে অর্জুন বাবু বলেন, এই বিষয়টি যাদের আওতায় রয়েছে তাদের অবশ্যই দেখা দরকার যাতে এই সমস্যা দ্রুত মিটে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *