সংসারে একমাত্র রোজগেরে ব্যক্তির হপার মেশিনের কাটা পড়েছে দুটি হাত, সরকারের কাছে সাহায্যের আবেদন ধুলিয়ানের ইদু মোমিনের

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৩ নভেম্বর:
মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইদু মোমিন। আগে কাজের সূত্রে ভিনদেশে থাকতেন। করোনা পরিস্থিতিতে আর বাইরে কাজ করতে না গিয়ে জঙ্গিপুরের ওমরপুর এলাকায় কাজ করছিল একটি ভাংড়ির কারখানায়। কাজ করার সময় হঠাৎই ঘটে বিপত্তি, কাজ করতে করতে তার দুই হাত ঢুকে যায় হপার মেশিনের মধ্যে, এর ফলে কাটা পড়ে যায় তার দুই হাত। বাড়িতে সংসার চালানোর জন্য একমাত্র সম্বল ছিল ইদু মোমিন। বাড়িতে বৃদ্ধ মা-বাবা, বোন, বউ, দুই সন্তানদের নিয়ে তার সংসার। দিন কাটানো এখন বড়ই অসহায় হয়ে পড়েছে পরিবারের। কারণ সে যে কাজকর্ম কিছুই করতে পারে না, এখন সে একেবারে অক্ষম। তাই ইদু মোমিন সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যদি সরকার কিছু সাহায্য করে তাহলে আমরা খুব উপকৃত হব, তাতে আমাদের সংসারটা বাঁচবে।

ধুলিয়ান পৌরসভার পৌর প্রশাসক মেহেবুব আলম জানান, আমরা খবর পেয়ে পৌর প্রশাসক মন্ডলীর সদস্যরা তার বাড়ি গিয়েছিল সত্যিই খুব দুঃখজনক। আমি গতকাল ওয়ার্ড কোঅর্ডিনেটর ও বোর্ড মেম্বারদের নিয়ে এই বিষয়ে আলোচনা করেছি যত তাড়াতাড়ি সম্ভব ইদু মোমিনকে আমরা সাহায্য করবো।

অপরদিকে ধুলিয়ান পৌরসভার টাউন সভাপতি আলম মেহেবুব জানান, আমার বাড়ির পাশেই থাকে ইদু মোমিন। আমি শুনতে পেয়ে নিজে আমি তার বাড়ি গিয়েছিলাম। আমরা তো আর তার হাত ফিরিয়ে দিতে পারবো না কিন্তু যেভাবেই হোক সমস্ত রকমভাবে আমরা সাহায্য করবো এবং যে সকল বিড়ি কোম্পানিরা ধুলিয়ান পুরসভার মধ্যে আছে তাদের কাছে গিয়েও এই পরিবারের জন্য সাহায্য করার আর্জি জানাবো যাতে এই ইদু মোমিনের পরিবারকে কোনও রকম সমস্যার সম্মুখীন না হতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *