পুরুলিয়ার সাঁতুড়িতে অপুষ্টিজনিত শিশু, উদ্বেগ প্রশাসনের

সাথী দাস, পুরুলিয়া, ২৩ নভেম্বর: অপুষ্টিজনিত শিশুর এবং নবজাতকের জন্মের পর মায়ের রুগ্নদশা। এই খবর পেতেই ওই পরিবারে পৌঁছাল প্রশাসনিকও স্বাস্থ্য আধিকারিক সহ বিশাল টিম। পুরুলিয়া জেলার সাঁতুড়ির ঢেঁকশিলা গ্রামের মাল পাড়ার এই ঘটনায় উদ্বেগ বাড়িয়ে দিয়েছে প্রশাসনের। চাপে পড়েছে স্বাস্থ্য দফতরও ও অঙ্গনওয়ারী কর্মীরা।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সাঁতুড়ির ঢেঁকশিলা গ্রামের মাল পাড়ার এক দম্পতির তিন মাস আগে জন্ম হওয়া এক শিশু অপুষ্টিতে ভুগছে। ওই শিশুর বাবা অরূপ মাল পেশায় দিনমজুর। অভাবের সংসার। বাচ্চার জন্মের পর প্রসূতির শরীর খুবই দুর্বল হয়ে পড়ে। প্রভাব পড়ে নবজাতকের। এই খবর পেতেই রঘুনাথপুরের মহকুমাশাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য, স্থানীয় ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডা: আশীষ বিশ্বকর্মা সহ একটি দল ওই পরিবারের বাড়িতে যান আজ। সেখানেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা মা ও শিশুর প্রাথমিক চিকিৎসা করেন। পরিস্থিতি বুঝতে পেরেই ওই শিশুটির চিকিৎসার জন্য দ্রুত পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে পাঠান তাঁরা। দেখা গিয়েছে প্রসূতি শারীরিকভাবে দুর্বল রয়েছে।

এই বিষয়ে মহকুমাশাসক জানান, শুধু অপুষ্টিজনিত কারণ নয় সমাজিক ব্যাধি আর অসচেতনতা এই পরিস্থিতি তৈরি করেছে। আমরা এই ব্যাধির জন্য লড়াই চালিয়ে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *