আমাদের ভারত, নদিয়া, ২৩ নভেম্বর: উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে দিশা দেখাতে ইতিমধ্যেই কর্ম দিশা অ্যাপের উদ্বোধন করা হয়েছে। আজ রানাঘাট মহকুমার এসডিও অফিসে সিভিল ডিফেন্সের প্রায় ৫০ জন সদস্যদের নিয়ে অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হয় এবং এর থেকে কি কি কাজের সুবিধা তারা পাবে সেসব বিষয়গুলো তুলে ধরা হয়।

এদিন রানাঘাট ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌরাংশু ভাদুড়ি বলেন, এই অ্যাপ কিভাবে তাদের কর্ম জীবনকে আরও সাফল্যতর করতে পারে সেই বিষয়ে তাদের শেখানো হচ্ছে। তিনি আরও জানান, ১৯৭০ সালে আমেরিকার মনস্তত্ত্ববিদ তিনি হলান কোড বলে একটি কোড আবিষ্কার করেন এতে উল্লেখ ছিল মানুষ যাতে তার পছন্দসই পেশা বেছে নিতে পারে, সেই কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে উৎকর্ষ বাংলা এবং টাটা স্কাইপের যৌথ উদ্যোগে এই কর্ম দিশা অ্যাপটির সূচনা হয়েছে বলে জানান।

