রাজেন রায়, কলকাতা, ১২ জানুয়ারি: মুখ্যসচিব এবং ডিজিকে গত তিন দিনে দুবার ডাকা হলেও তারা আসেননি। কার্যত এই অভিযোগে ফের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজির ওপর রেগে গেলেন রাজ্যপাল। রাজ্যপালের অভিযোগ, এই ঘটনাকে তিনি অসাংবিধানিক বলে দাবি করছেন।
রাজ্যপাল এদিন বেশ কয়েকটি ট্যুইট করেছেন। একটি ট্যুইটে তিনি ভিডিও দিয়েছেন। আবার অন্য একটি ট্যুইটৈ বৈঠকের আয়োজনের ছবি তুলে ধরেছেন। তিনি অভিযোগ তুলেছেন, তার ডাকা বৈঠকে না এসে অসাংবিধানিক কাজ করেছেন মুখ্য সচিব এবং ডিজি।
রাজ্যপাল ছবি তুলে ধরে বোঝাতে চাইলেন রাজ্যের সাংবিধানিক প্রধান তিনি বারবার রাজ্য প্রশাসনের পদস্থ কর্তাকে ডাকছেন কিন্তু তারা তাঁর আবেদন অথবা আমন্ত্রণকে অগ্রাহ্য করছেন। তিনি আজ ট্যুইটে পরিষ্কার জানিয়ে দেন তিন দিনে দুবার এই ঘটনা ঘটেছে এই পদক্ষেপ ক্ষমার অযোগ্য সাংবিধানিক ত্রুটি রয়েছে। মুখ্যসচিব এবং ডিজি আজ তার বৈঠকে উপস্থিত না থাকায় রাজ্যপাল ক্ষোভ উগড়ে দিয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার নেতাইয়ে শহিদ দিবসের অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতাকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। এরপর এই রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিকে তলব করেন রাজ্যপাল।

