হিংসার সংস্কৃতিকে নির্মূল করার ডাক ধনকরের

আমাদের ভারত, কলকাতা, ২৬ এপ্রিল: হিংসার সংস্কৃতিকে নির্মূল করার ডাক দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।

রাজ্যে হিংসার ঘটনা নিয়ে ফের সরব হলেন রজ্যপাল। মঙ্গলবার তিনি টুইটারে লেখেন, রাজ্যপালের স্পষ্ট আহ্বান সমাজে নিহিত হিংসার সংস্কৃতিকে নির্মূল করার। কারণ এটি উন্নয়নকে বাধা দেয়। গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করে। এটি নারী ও শিশুদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। প্রগতি ও উন্নয়নের জন্য রাষ্ট্রের সহিংসতাকে পরিহার করে ‘সম্পূর্ণ ভাবমূর্তির পরিবর্তন প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *