চোপড়ায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ এপ্রিল: এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল দুই দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কাঁচাকালী এলাকার একটি চা বাগানে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চোপড়া থানার পুলিশ। ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার রাতে ওই মহিলাকে চা বাগান থেকে বেরতে দেখেন স্থানীয় এক যুবক। তিনি মনে করেছিলেন চা বাগানের শ্রমিক হবে। তারপর তিনি বাড়ি চলে যান। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করা হয়েছে। খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ও স্থানীয় তৃণমূল নেতারা ঘটনাস্থলে ছুটে যায়। ওই মহিলাকে জিজ্ঞাসা শুরু করলে ধর্ষণের বিষয়টি উঠে আসে এবং যেখানে ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে সেই জায়গা নিজে দেখিয়ে দেন ওই মানসিক ভারসাম্যহীন মহিলা। সেখানে তার কাপড় পড়ে ছিল। যারা ওই ভারসাম্যহীন মহিলার সাথে এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর বলেন, ওই মহিলাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই বোঝা সব যাবে। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *