আমাদের ভারত, ২০ জানুয়ারি: ইন্ডিয়া গেটের কাছে ওয়ার মেমোরিয়ালের সামনে যে ছত্রী আছে সেখানে নেতাজির মূর্তি প্রতিষ্ঠা করা হোক। এই মর্মে সোশ্যাল মিডিয়ায় দেবদত্ত মাজি ২০২০ সালে একটি সিগনেচার ক্যাম্পেন শুরু করেছিলেন। আর তাতে ব্যপক সাড়া পরে। দেশের একটা বড় অংশের সেলিব্রেটি এই ক্যাম্পেনে অংশ গ্রহণ করে। আজ সেই ক্যাম্পেন সফল হয়েছে দেশের প্রধানমন্ত্রীর এক ঘোষণার মাধ্যমে। মোদী টুইটারে জানিয়েছেন ইন্ডয়া গেটের সামনে দেশনায়কের মূর্তি স্থাপন করা হবে।

আজ মোদী জানিয়েছেন ইন্ডয়া গেটের সামনে দেশনায়কের মূর্তি স্থাপন করা হবে। নেতাজির একটি গ্রানাইটের মূর্তি সেখানে স্থাপিত হবে। তবে যতদিন না গ্রানাইটের মূর্তি তৈরি হচ্ছে ততদিন ওখানে নেতাজির হলোগ্রাম মূর্তি বসানো থাকবে। আগামী ২৩ জানুয়ারি ওই মূর্তি বসানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Till the grand statue of Netaji Bose is completed, a hologram statue of his would be present at the same place. I will unveil the hologram statue on 23rd January, Netaji’s birth anniversary. pic.twitter.com/jsxFJwEkSJ
— Narendra Modi (@narendramodi) January 21, 2022
ইন্ডিয়া গেটের সামনে দেশনায়কের মূর্তি স্থাপনের জন্য এক বছর আগে সোশ্যাল মিডিয়ায় সিগনেচার ক্যম্পেন শুরু করেন সিংহবাহিনীর সভাপতি তথা বিজেপি নেতা দেবদত্ত মাজি। তার আবেদনে সাড়া দেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, প্রবীন অভিনেতা ধর্মেন্দ্র দেওল, গায়ক সোনু নিগম, অভিজিৎ ভট্টাচার্য, প্রাক্তন সেনা আধিকারিক মেজর জেনারেল জিডি বক্সি, সাংবাদিক পুষ্পেন্দ্র কুলশ্রেষ্ঠ, মিনাক্ষী লেখি, অঞ্জু ধরের মতো বহু বিশিষ্টজনরা। এরা সকলেই এই পিটিশনের পক্ষে প্রচার করেছেন। হ্যাশ ট্যাগ নেতাজি স্ট্যাচু নামে এই সিগনেচার ক্যাম্পেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওই সোশ্যাল মিডিয়ায় ওই পিটিশনে ৯৪ হাজার ৮৯৭ সই করেছেন।

বাংলা তথা ভারত মায়ের প্রিয় সন্তান নেতাজির মূর্তি স্থাপনের জন্য দেবদত্ত মাজি এই পিটিশনের মাধ্যমে আবেদন জানিয়েছিলেন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আজ সেই আবেদন গৃহীত হলো। প্রধানমন্ত্রী ঘোষণা করলেন রাজধানীর বুকে নেতাজির মূর্তি স্থাপনের কথা।
https://www.change.org/p/shri-narendra-modi-honourable-prime-minister-of-india-installation-of-netaji-s-statue-near-india-gate-war-memorial-to-honour-our-national-hero

