Dev, TMC, সমস্ত রাগ- অভিমান- মতভেদ ভুলে দলীয় কর্মীদের লড়াইয়ের ডাক দেবের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ এপ্রিল: ‘কেউ খারাপ ভাবেবেন না। আমি যেটা মনে করি তা হলো খড়্গপুরে কোন বিরোধী দলের ক্ষমতা নেই তৃণমূলকে হারানোর। খড়্গপুরে তৃণমূল যদি হারে, নিজের জন্যই হারবে। নিজেদের অন্তর্কলহের জন্যই হারবে।’ এবার খড়্গপুর শহরের তালবাগিচাতে দলীয় প্রার্থী প্রদীপ সরকারের ভোট প্রচারে এসে খড়্গপুর শহরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কথা স্মরণ করিয়ে দিলেন সাংসদ দেব তথা দীপক অধিকারী। সেই সঙ্গেই তাঁর আহ্বান, ‘দয়া করে নিজেদের সমস্ত রাগ, অভিমান, মতভেদ ভুলে এই পতাকার জন্য লড়াই করুন।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জয়ী করার আহ্বানও জানান তিনি।

এদিন দুপুরে খড়্গপুর শহরে এসে পৌঁছায় দেব। অভিনেতাকে দেখার জন্য তীব্র গরমকে উপেক্ষা করেই তালবাগিচা এলাকায় ভিড় জমান সাধারণ মানুষ। প্রথমে আইআইটিতে এসে পৌঁছায় দেবের হেলিকপ্টার। সেখান থেকে তালবাগিচা পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় জনসভায় যোগ দেন দেব। সেখানে খড়্গপুর সদরের প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে জনসভা হয়। উপস্থিত ছিলেন খড়্গপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ, আয়ুব আলি, কবিতা দেবনাথ সহ তৃণমূল নেতৃত্ব। এরপর খড়্গপুর গ্রামীণের তৃণমূল প্রার্থী দীনেন রায়ের সমর্থনে গোপালি স্কুল মাঠে জনসভায় যোগ দেন দেব। সেই মাঠেও উপচে পড়েছিল ভিড়। দেব বলেন, এত মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত। দয়া করে নিজেদের সমস্ত রাগ, অভিমান, মতভেদ ভুলে এই পতাকার জন্য লড়াই করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের জয়ী করুন।

তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার ও দীনেন রায় বলেন, উন্নয়নের পক্ষেই মানুষ রায় দেবেন। তীব্র গরমেও বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে। এতে সকলের আত্মবিশ্বাস আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *