আমাদের ভারত, খড়দহ, ১৭ অক্টোবর: মা দুর্গার আগমন ঘটেছে ভুবনে। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির আহ্বানে সামিল হলো দেশের মাটি কল্যাণ মন্দির। খড়দহের বন্দীপুর অঞ্চলে বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে দুর্গাপুজোর আনন্দ মানুষের সাথে ভাগ করে নিল এই সংগঠন।
গত পঞ্চমীতে (১৫/১০/২৬) বন্দীপুরের লিচু বাগান ও ষষ্ঠীর দিন (১৬/১০/২৬) বন্দীপুর ঠাকুর কলোনীতে সর্বজনীন দুর্গা পুজো উপলক্ষে এই সেবামূলক সংগঠনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আবির দাস, লালা সাউ, সমীর গোস্বামী, বিউটি সাহা, সরোজ শেঠ, রাজা নন্দী সহ আরও অনেকে।

সংগঠনের সভাপতি সুশান্ত মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে, দুর্গাপুজো শুধু উৎসব নয়, এটি অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের প্রতীক। পুরাণে মা দুর্গা যেমন মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়েছিলেন, তেমনি বর্তমান সমাজে মানুষের কষ্টই হল নতুন অসুর। সেই অসুর নিধনের লক্ষ্যেই দেশের মাটি কল্যাণ মন্দিরের এই মানবিক উদ্যোগ।
মা দুর্গার আশীর্বাদ ও দেশমাতৃকার নামে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রায় ১৫০ মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় বন্দীপুর ঠাকুর কলোনীতে।
দেশের মাটি কল্যাণ মন্দির- এর সম্পাদক মিলন খামারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে, দেশের মাটি কল্যাণ মন্দির সারা বছর ধরেই বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে। আমরা খড়দহের বন্দীপুর পঞ্চায়েতের দুটো স্থানে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করলাম। গত ষষ্ঠীর দিন(১৬/১০/২৬) বন্দীপুর ঠাকুর কলোনীতে ‘শুভ শক্তির সূচনা হয়ে গেছে, অশুভের ঠাঁই নেই এখানে’- এই বার্তা সামনে রেখেই দুর্গাপুজোর শুভ সূচনা করলো দেশের মাটি কল্যাণ মন্দির।
সর্বজনীন দুর্গা পুজো উপলক্ষে এই সেবামূলক সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় এক বিশেষ বস্ত্র বিতরণ কর্মসূচির।
দেশের মাটি কল্যাণ মন্দির- এর সম্পাদক মিলন খামারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে, দেশের মাটি কল্যাণ মন্দির সারা বছর ধরেই বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে। আমরা খড়দহের বন্দীপুর পঞ্চায়েতের দুটো স্থানে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করলাম। গত পঞ্চমীতে বন্দীপুর পঞ্চায়েতের লিচু বাগানে ১০০টি শাড়ি, ৬০টি গেঞ্জি বিতরণ করা হয়েছে ও ষষ্ঠীতে বন্দীপুর ঠাকুর কলোনীতে ১৫০ কাছাকাছি মাতৃশক্তির হাতে শাড়ি তুলে দেওয়া হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি দুর্গাপুজোর আনন্দ সবার সাথে ভাগ করে নেবার সৌভাগ্য অর্জন করে।
সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় খড়দহ- এর বিধায়ক তথা রাজ্যের পূর্ণ মন্ত্রী ড. কল্যান চক্রবর্তীকে। তিনি দেশের মাটি কল্যাণ মন্দিরের উপদেষ্টা ও মার্গ দর্শক।

