আমাদের ভারত, মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: মেদিনীপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডেও তৃণমূল প্রার্থী বদলের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। রাঙ্গামাটি এলাকায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা।

তাদের অভিযোগ, যে ব্যক্তি কোনো দিন সংগঠনের কাজ করলো না তাকে প্রার্থী হিসাবে মেনে নিতে পারবে না তৃণমূল কর্মীরা। তাই প্রার্থী বদল চাই। প্রার্থী বদল করার দাবিতেই তাদের এই আন্দোলন বলে জানাচ্ছেন তৃণমূলের একাংশ কর্মী সমর্থক। প্রার্থী বদল না হলে এই আগুন গোটা ওয়ার্ডে ছড়িয়ে পড়বে বলেই দাবি বিক্ষোভরত তৃণমূল কর্মীদের।

