পশ্চিমবঙ্গ থেকে বিজেপির সর্বভারতীয় সংখ্যালঘু মোর্চায় ইসরাত জাহানকে জায়গা দিল দিল্লি

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৩১ মে: বিজেপির সর্বভারতীয় সংখ্যালঘু মোর্চায় ইসরাত জাহানকে জায়গা দিল দিল্লি। আজ তাঁকে মাইনরিটি মোর্চার সর্বভারতীয় সম্পাদক করা হল। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁকে এই পদে নিযুক্ত করেছেন।

তালাক ইস্যুতে গোটা রাজ্যে বিজেপির হয়ে কাজ করেছিলেন ইসরাত জাহান। এমনকি তিন তালাক ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা লড়েছিলেন তিনি। যার ফলে নারী আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন ইসরাত জাহান। তা সত্ত্বেও আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে টিকিট পাননি হাওড়া নিবাসী ইসরাত জাহান। তাঁর টিকিট না পাওয়া নিয়ে বিজেপির অন্দরে অনেক কথা উঠেছিল।

দলের ভরাডুবির পর কাসেম আলী সহ অনেক সংখ্যালঘু নেতা বিজেপি ছেড়ে তৃণমূল মুখী হয়। সেই সময় রাজ্য থেকে ইসরাত জাহানকে বড় পদ দিল দিল্লি। সরাসরি তাঁকে দলের সংখ্যালঘু সংগঠনে নিয়ে আসলেন দিল্লির কেন্দ্রীয় নেতারা।

এই বিষয়ে ইসরাত জাহান বলেন, দল আমাকে যা দায়িত্ব দিয়েছে আমি পালন করব। সর্বভারতীয় স্তরে আমি সামাজিক আন্দোলন করার জন্য লড়াই করেছি। কিন্তু রাজনীতির ময়দানে এই প্রথম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *