স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩১ মে:
হেমতাবাদ ব্লক প্রশাসন ও সিনির যৌথ উদ্যোগে কোভিড সহায়তা কেন্দ্র খোলা হল হেমতাবাদ ব্লক অফিস প্রঙ্গণে। সোমবার দুপুরে এই সহায়তা কেন্দ্রর উদ্বোধন করেন হেমতাবাদ ব্লকের বিডিও লক্ষ্মীকান্ত রায়, এছাড়াও উপস্থিত ছিলেন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়, সিনির পক্ষ থেকে প্রসেঞ্জিত দে, আকতারুল ইসলাম সহ অন্যান্যরা।

বিডিও লক্ষ্মীকান্ত রায় বলেন, সিনির সাথে ব্লক প্রশাসন এক সাথে করোনা পরিস্থিতি মোকাবিলায় কাজ করবে। ব্লক অফিসের এই করোনা সহায়তা কেন্দ্র থেকে করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার করার পাশাপাশি, করোনা আকান্তদের বিভিন্ন পরিষেবা দেওয়ার বিষয় নিয়ন্ত্রণ করা হবে।

