Body, Gangajalghanti, গঙ্গাজলঘাঁটির জঙ্গল থেকে পচাগলা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আমাদের ভারত, বাঁকুড়া, ১০ আগস্ট: আজ সকালে গঙ্গাজলঘাঁটি থানার রাধুরবাইদ জঙ্গল থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

স্থানীয় সূত্রে জানাগেছে, মৃতদেহটি বড়জোড়া থানার কোচকুণ্ডা গ্রামের বাসিন্দা শান্তিময় ঘোষের(৬৫)। তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি। এনিয়ে বড়জোড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তারা। গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ রাধুরবাইদ জঙ্গলে মৃতদেহটি একটি গাছের নীচ থেকে উদ্ধারের পর বড়জোড়া পুলিশের সঙ্গে যোগাযোগ করে নিখোঁজ থাকা ব্যক্তির বাড়িতে খবর পাঠায়। বাড়ির লোকজন মৃতদেহটি শনাক্ত করেন।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান শান্তিময় ঘোষ জঙ্গলের গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন। পরে বন্য জন্তু জানোয়ারে তাঁর দেহের বিভিন্ন অংশ খুবলে খাওয়ার চেষ্টা করলে দেহটি গাছের ডাল থেকে মাটিতে খসে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *