পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ নভেম্বর: শহিদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় “এ” গ্ৰেড কলেজ হিসাবে স্বীকৃতি পাওয়ায় হল পদযাত্রা। ডেবরা থানার শহিদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় NAAC- এর মূল্যায়নে”এ”গ্ৰেড কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করেছে।
এই গৌরবের সম্মান ডেবরাবাসীর কাছে পৌঁছে দিতে কলেজের অধ্যক্ষা ডঃ রুপা দাসগুপ্ত এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ কলেজের গভর্নিং বডির সভাপতি ডঃ হুমায়ুন কবীর ও গভর্নিং বডির সদস্য শ্রী বিবেকানন্দ মুখার্জি ও রেখা হুই সহ কলেজের ছাত্র ছাত্রীরা এক পদযাত্রার আয়োজন করেন। বর্ণাঢ্য এই পদযাত্রার সূচনা করেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর। ডেবরা কলেজ থেকে ডেবরা চক পর্যন্ত এই পদযাত্রা হয়।

