কলেজ খোলার প্রথম দিনেই ছাত্র সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত কেশপুর, জখম ৭

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ নভেম্বর: সবে ছুটি কাটিয়ে পুজোর পর মঙ্গলবার কলেজের পঠন-পাঠন শুরু হয়েছে। আর তার প্রথম দিনেই কেশপুর কলেজে সংঘর্ষের ঘটনায় আক্রান্ত হল ছাত্ররা। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ।

জানা গিয়েছে, মঙ্গলবার কলেজ খোলার পর কলেজে এসে বেশ কিছু ছেলে অধ্যক্ষের ঘরের সামনে দাপাদাপি করে বেড়াচ্ছিল। তারপরে অপর একটি গোষ্ঠীর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাও সেখানে পৌঁছায়। জানা গিয়েছে, কলেজের সংসদে থাকা ব্যাট এবং উইকেট হাতে নিয়ে এক গোষ্ঠী অপর গোষ্ঠীর ছাত্রদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ছাত্র সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ৬ থেকে ৭ জন আহত হয়েছে বলে প্রাথমিক জানা গিয়েছে। আহতদের কেশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *