ব্রিটিশ আমলের বাঙালি নাট্যকার অমৃতলাল বসু’র তিরোধান দিবস

আমাদের ভারত, ২ জুলাই: আজ অমৃতলাল বসু’র (১৭ই এপ্রিল, ১৮৫৩- ২রা জুলাই, ১৯২৯) তিরোধান দিবস। তিনি ছিলেন  ব্রিটিশ আমলের বাঙালি নাট্যকার ও নাট্য অভিনেতা। তাঁর জন্ম হয়েছিল কলকাতায়। নাটক রচনা এবং নাট্যাভিনয়ে সাফল্যের জন্য জনসাধারণের কাছে রসরাজ নামে খ্যাত ছিলেন।

গিরিশচন্দ্র ঘোষ ও অর্ধেন্দুশেখর মুস্তাফির উৎসাহে তিনি ন্যাশনাল, গ্রেট ন্যাশনাল, গ্রেট ন্যাশনাল অপেরা কোম্পানি, বেঙ্গল, স্টার, মিনার্ভা ইত্যাদি রঙ্গমঞ্চে সুনামের সাথে অভিনয় করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক লাভ করেন। বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রথম বাঙালি মহিলা এমএ চন্দ্রমুখী বসু তাঁর সম্পর্কিত বোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *