কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২ জুলাই:
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক শুরুর কাজ শুরু হয়েছে রামজীবনপুর পৌরসভা এলাকায়। ১ জুলাই থেকে এই কাজ শুরু হয়েছে।
পুরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করছেন।
পুরসভার প্রশাসক নির্মল চৌধুরী এলাকার মানুষের উদ্দেশ্য বলেন, নাগরিকরা নিজেরা রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করবেন না। আমাদের কর্মীরা আপনাদের বাড়ি যাবেন এবং রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক তারাই করবেন।
উল্লেখ্য সরকারি নির্দেশ হলো পুরসভা বা পঞ্চায়েত এলাকা যেখানেই হোক না কেন, রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক পুরসভা বা পঞ্চায়েতে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে করবেন। এই বিষয়ে কোনও ব্যক্তিকে নিজে থেকে আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করতে হবে না। কোনও বেসরকারি ব্যক্তি বা সংস্থা যদি আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করতে বলে সেই প্ররোচনায় পা, না দেয়ার কথা বলেছে পুরকর্তৃপক্ষ।

