গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদীতে আদিবাসী সম্প্রদায়ের রীতি মেনে পালিত হল “দামোদর”

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৬ জানুয়ারি: প্রিয়জনের মৃত্যুর পর পারলৌকিক শ্রাদ্ধের উদ্দেশ্যে রবিবার সুবর্ণরেখা নদীর কুঠিঘাট সংলগ্ন এলাকায় ‘দামোদরে’ মাতলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এদিন সকাল থেকে দূর দূরান্তের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীতে সমবেত হয়ে প্রিয়জনের পারলৌকিক শ্রাদ্ধ শান্তির কাজকর্ম সারেন।

জানাগেছে, সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষজন যেমন তাঁর নিকট আত্মীয়ের বিয়োগ ঘটলে বুদ্ধ গয়াতে গিয়ে পিন্ড দিয়ে থাকেন সেভাবেই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন প্রতি বছর মকর সংক্রান্তির একদিন পরে সুবর্ণরেখা নদীর তীরে এসে নিজের নিকট আত্মীয়ের পারলৌকিক ক্রিয়া কর্ম করে থাকেন। যা আদিবাসী সম্প্রদায়ের কথায় দামোদর নামে পরিচিত। এই দামোদরকে ঘিরে গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীর দুই পাড়ে প্রতি বছর যেন রূপ নেয় মিনি সাগর মেলার।

তবে এবছর করোনার বিধিনিষেধ থাকায় আদিবাসী সম্প্রদায়ের দামোদর উপলক্ষ্যে যথেষ্ট তৎপরতা দেখালো বেলিয়াবেড়া থানার পুলিশ প্রশাসন। এদিন বেড়ালিয়াবেড়া থানার ওসি সুদীপ পালুদির নেতৃত্বে পুরো এলাকা স্যানিটাইজ করা হয়, মাস্ক বিতরণ করা হয়, পাশাপাশি মাইকিং করে করোনার বিষয়ে সচেতন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *